চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ডাকাতি করার সময় এক ডাকাতকে জনতা আটক করে। পরে গণপিটনিতে মারা গেছে সেই ডাকাত। গতকাল বুধবার (৭ আগষ্ট) রাত ১০ টার দিকে
ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।নিহত ডাকাত সানোয়ার শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে।
স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইউসুফ আলী জানান, রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। এমন সময় জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে।
তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে আসলে ভ্যান চালক একজন ডাকাতকে ঝাপটে ধরে চিৎকার দিতে থাকে।
এ সময় বাস, ট্রাক ও স্থানীয় জনতা ছুটে আসলে ডাকাত দলের অনান্যরা পালিয়ে যায় এবং আটক ডাকাতকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলে উৎসুক জনতা।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, ভোলাহাটের জামবাড়িয়া এলাকায় ডাকাতি করার সময় সানোয়ার নামে এক ডাকাত গণপিটুনিতে মারা গেছেন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।





Leave a Reply