1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবকে পাকিস্তান সিরিজের দলে রাখা নিয়ে যা জানাল বিসিবি

  • বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাকিবকে পাকিস্তান সিরিজের দলে রাখা নিয়ে যা জানাল বিসিবি

ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা, খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে গেছেন দেশসেরা এই ক্রিকেট তারকা।

গত সোমবার ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর গতকাল বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন সাকিব। দলের পতনের একদিন পর কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হয়েছিলেন।

যার ফলে বর্তমান পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মনে। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তারা। সাকিবকে নিয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস।

বুধবার (৭ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।

এদিন সাকিবের দেশে আসার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে।

‘তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। নির্বাচক প্যানেল কিন্তু এখনও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম। আর যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।’

বর্তমান পরিস্থিতে পাকিস্তান সিরিজের দলে সাকিব থাকবেন না এমন প্রশ্নও তোলা হয় এদিন। এ নিয়ে বোর্ড কর্মকর্তা বলেন, একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে, সেভাবে পরিচালনা করব।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews