1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের রাজপথ সারা দেশের ন্যায় মিছিল আর স্লোগানে উত্তাল

  • রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রাজপথ সারা দেশের ন্যায় মিছিল আর স্লোগানে উত্তাল 

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককেও যোগ দিতে দেখা গেছে।

এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ শহর শহর। শনিবার বিকেল ৪টার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বাতেন খাঁর মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

কয়েক মিনিটের মধ্যে শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ধিরে ধিরে বাড়তে থাকে আন্দলোনকারীদের উপস্থিতি। আধা ঘণ্টার ব্যবধানে জনস্রোতে রুপ নেই মিছিলটি।

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।

সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড় ব্লক করে প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় ওই মহাসড়কে ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ ছিল।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— আমার ভাই কবরে, খুনি কেন বাহিরপ, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,

জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর, লেগেছেরে লেগেছে-রক্তে আগুন লেগেছে।

এদিকে মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি৷

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। 

পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, কী দোষ ছিল আমার ভাই সাঈদের, কী দোষ ছিল মুগ্ধের। কীই-বা দোষে এতগুলো শিশু ও নিরীহ মানুষ মরল! কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো। আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews