সাহসী সাংবাদিকতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে “নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পীস এ্যাওয়ার্ড” পেয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
শুক্রবার বিকালে (০২ আগষ্ট) ঢাকা ক্যান্টনমেন্টের অভিজাত হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে, এ সেরা অদম্য সাংবাদিক বা ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট’ শ্রেণিতে সাংবাদিক অপুকে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারসিপ ও অগ্রগামী মিডিয়া ভিশন এই পুরস্কার প্রদান করে।
ফয়সাল আজম অপু ছাড়াও আরও কয়েকজন বিশিষ্টজনকে বছরের সেরা হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করেন।এরা এশিয়া মহাদেশের ৪৯টি সার্বভৌম দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।
সাউথ এশিয়া বিজনেস পার্টনারসিপ ও অগ্রগামী মিডিয়া ভিশন এক ঘোষণায় জানিয়েছে, পুরস্কারের জন্য অনেক মেধাবী ও সাহসী সাংবাদিকের নাম প্রস্তাব করা হয়েছিল।
সংস্থা দু’টি আরও জানায়, ‘আমরা দেখেছি, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন অবিশ্বাস্য চাপের মুখোমুখি। বিশ্বসহ দেশব্যাপী সাংবাদিকদের সততা দেখে আমরা বিস্মিত,
যারা চাপ সত্ত্বেও অদম্য সাহস নিয়ে সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে (ফয়সাল আজম অপু) ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পীস এ্যাওয়ার্ড’ দিতে পেরে গর্বিত।’
অপুকে কেন এই পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় সংস্থা দু’টি বলেছে, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও তিনি জনগণের তথ্য অধিকার সমুন্নত রাখতে সাহসী ভূমিকা পালন করছেন।’
পুরস্কারের জুরিরা বলেন, ‘স্বাধীন সাংবাদিকরা কীভাবে জনগণের জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করে এবং গণতন্ত্র রক্ষায় এবং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে অবদান রাখে তার একটি ভালো উদাহরণ প্রথিতযশা, সাহসী, বরেন্য সাংবাদিক ফয়সাল আজম অপু।’
সাংবাদিক ফয়সাল আজম অপু সংস্থা দু’টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাজারো সাংবাদিকের ভীড়ে আমার কাজের মূল্যায়ন করাই ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও একটি অর্জন, আমার প্রাপ্তির খাতায় যুক্ত হলো–অতি গুরুত্বপূর্ণ নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পীস এ্যাওয়ার্ড-২০২৪।
বাংলাদেশে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, মনোনীত হয়েছি, এতে সত্যি আমি গর্বিত। সত্যি এটি আমার আনন্দের বিযয়, তবে এই আনন্দ ও সন্মান শুধু আমার একার নয়, আমার শুভাকাঙ্ক্ষী, নিউজের ভক্ত, ভালোবাসার মানুষ গুলোর!
এই অর্জন, আমার সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে শক্তি, সাহস, স্পৃহা বাড়িয়ে দিলো আরও শতকোটি গুণ। সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারসিপ এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, মিনিস্ট্রী অব টেক্সটাইল এর ডেপুটি চিফ ফাইন্যানস সামসুল আলম সূর্য, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মনজুর হোসেন ঈসা ও নিপা আকতার।

Leave a Reply