করোনায় আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন।বুধবার (১৭ জুলাই)নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়।করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন।
সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ অবস্থায় থাকবেন তিনি। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত উঁচিয়ে (থাম্বস আপ—বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসিমুখে) বলেন, আমি ভালো বোধ করছি।তবে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন সর্দি, কাশির মতো সাধারণ অসুস্থতায় ভুগছেন এবং কোভিডের চিকিৎসা নিচ্ছেন।
বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁকে টিকা দেওয়া হয়েছে।
তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। ডেলাওয়্যারে নিজের বাড়ি থেকে তিনি দায়িত্ব পালন করবেন।এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তাঁর ওপর চাপ বাড়ছে।
৮১ বছর বয়সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে লড়তে তিনি কতটা সক্ষম, তা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। গত মাসে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর সে প্রশ্ন আরও জোরদার হয়েছে।

Leave a Reply