1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “উঠান” এর আয়োজনে প্রবীণ ও অটিস্টিক শিশুদের নিয়ে আনন্দে একদিন

  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “উঠান” এর আয়োজনে প্রবীণ ও অটিস্টিক শিশুদের নিয়ে আনন্দে একদিন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “উঠান” এর আয়োজনে দিনব্যপি “আনন্দে একদিন” অনুষ্ঠিত হয়েছে। জেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) চত্বরে, প্রবীণ ও অটিস্টিক শিশুদের নিয়ে বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টায় শুরু হয় দিনের কর্মসূচি। “আনন্দে একদিন” কর্মসূচিতে ছিলো কুরআন তেলায়ত, মিলাদ মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, বিভিন্ন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া।

“উঠান” এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সামাদ বাবু মাষ্টারের সঞ্চালনায় ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ তরিকুল আলম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাজহারুল ইসলাম (তরু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির প্রতিনিধি ও বালুগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোঃ গোলাম ফারুক মিথুন, পলশা উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, বাবলাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রফিকুল ইসলাম প্রমূখ।

আরোও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নিবাসের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মাখন, স্বেচ্ছাসেবী সংগঠন এ্যান্জেল্স গার্ডেনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ সুধীমহল ও উঠানের সদস্যরা।দিনের শুরুতে উঠান পরিবার বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

“উঠান” এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সামাদ বাবু মাষ্টার বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অনেক চড়াই উৎরাই পার হয়ে, গুটি গুটি পায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “উঠান”। কার্যক্রম এর অংশ হিসাবে বিভিন্ন দিবস পালন, বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা ও সচেতনতা মূলক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে।

উঠান সবসময় ভিন্নধারার চিন্তাধারা নিয়ে নিত্যনতুন সামাজিক কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে উঠান সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসাবে সামগ্রিক স্বীকৃতি স্বরুপ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৩ লাভ করেন।

তারই ধারাবাহিকতায় উঠান আজ বৃদ্ধাশ্রমের সকল প্রবীণ ও এ্যান্জেল্স গার্ডেনের অটিস্টিক শিশুদের নিয়ে “আনন্দে একদিন” অতিবাহিত করেন।উপস্থিত অতিথিরা সকলেই উঠানের কার্যক্রমের প্রশংসা এবং উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

উল্লেখ্য, উঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সামাদ বাবু মাষ্টার ও তরিকুল আলম মাস্টার বৃদ্ধাশ্রমের আজীবন সদস্য ভুক্ত হোন। বিভিন্ন খেলাধুলা আনন্দ বিনোদনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews