1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি নাইন এম এম (ইউএসএ) তৈরি পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল, দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গত শুক্রবার রাত ১১ টার সময় অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি।

আটক সম্রাট বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা কর্নেল তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি চৌকষ টহলদল দৌলতপুর উত্তরপাড়া বড় মসজিদ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে টহল দলের দিকে আসতে দেখে সন্দেহ হওয়ার পর থামতে বললে ব্যাগটি ফেলে দৌড়ে পালাবার চেষ্টা করেন। বিজিবি টহল দল তার পিছু ধাওয়া করে ধরে ফেলে।
পরে ওই ব্যাগ তল্লাশি করে দুটি নাইন এমএম পিস্তল (ইউএসএ), দুটি ওয়ান শুটারগান পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।
এবং আটক আসামি সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, একই রাতে শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews