1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

  • মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার। খবরে বলা হয়েছে, গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে সুরক্ষিত করেছেন। ঘটনার পর ট্রাম্পকে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিওতে দেখা গেছে, গাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাম্প মুষ্টি তুলে অভিবাদন জানাচ্ছেন। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, প্রকাশিত ভিডিওতে তার কানে রক্ত দেখা গেছে এবং মঞ্চের কাছে স্নাইপারদের অবস্থান করতে দেখা গেছে।প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক্সে তার বাবার আহত মুষ্টিবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকাকে রক্ষার লড়াইয়ে তিনি কখনও থামাবেন না। ’ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন, ‘তারা তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছিল। আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে।এটা আমাদের দেশের জন্য দুঃখের দিন। আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প,

তার পরিবার এবং পেনসিলভানিয়ার সবার জন্য প্রার্থনা করছি’।এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন,

‘আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না ।ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন, তারা তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছিল। আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে। এটা আমাদের দেশের জন্য দুঃখের দিন। আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং পেনসিলভানিয়ার সবার জন্য প্রার্থনা করছি।

এক্সে এক পোস্টে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে যা ঘটেছে তাতে তিনি আতঙ্কিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন বলে স্বস্তি বোধ করছেন। তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।

ঘটনার পর সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এখন নিরাপদে আছেন। তবে তার মাথা ও কানে আঘাত লেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews