চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাঠে কাজ করার সময় আলাদা বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কামারজগদইল ও ঝলঝলিয়া এলাকায় মারা যান তারা। নাচোল থানার ওসি মো. তারেকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়মারনের শ্যামপুর এলাকার মন্তাজ আলীর ছেলে
উজ্জ্বল (৪৫), নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের আব্দুল আখেরের ছেলে উসমান গনি (৩০)।
ওসি তারেকুর রহমান জানান, নেজামপুর ইউনিয়নের কামারজগদইল-দিঘিপাড়ার একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন উজ্জল।
এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রায় একই সময়ে ঝলঝলিয়ার মাঠে কাজ করার সময় উসমান গনিও বজ্রপাতে মারা যান।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
অপরদিকে, একই সময় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারত এলাকায় এক আদিবাসী নারী মাঠে কাজে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মুঠোফোনে জানান, গোবরাতলা ইউনিয়নের আমারত গ্রামের কমলা রানী (৫০) নামে আদিবাসী নারী মাঠে কাজে গেলে বজ্রপাতে মারা যায়।
মৃত নারী কমলা রানী আমারত গ্রামের আদিবাসী পরস রাই পটল এর স্ত্রী।আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।





Leave a Reply