1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার, ৩৩ টি ককটেল উদ্ধার

  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার, ৩৩ টি ককটেল উদ্ধার  

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারদের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রাম থেকে ৩৩ টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের যৌথ অভিযানে এসব ককটেল উদ্ধার ও নিস্ক্রিয় করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের আজম আলী, সাহেব আলী, রসিক নগরের মো. ফিরোজ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বোলতলা চকবহরম এলাকার তাজ হাসান হৃদয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে চট্টগ্রাম থেকে চার আসামিকে আটকের পর সোমবার তাদের চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়। এ সময় এক আসামির তথ্যমতে লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

তারা তিনটি পৃথক স্থান থেকে লুকিয়ে রাখা অবস্থায় ৩৩টি ককটেল উদ্ধার করে। তবে উদ্ধার অভিযান পরিচালনাকালে চারটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত অপর ককটেলগুলো ধ্বংস করা হয়। এ সময় ওই এলাকা ঘিরে রাখে পুলিশ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল,) মো. জাহাঙ্গীর আলম, ডিবির ওসি শহিদুল ইসলাম ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ। 

ঘটনাস্থলে তাৎক্ষণিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার এক আসামির তথ্যমতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থান ও এর আশপাশে অভিযান চালিয়ে মাটির নিচে তিনটি বালতিতে রাখা ৩৩টি ককটেল উদ্ধার করে। ওই এলাকায় আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করা হয়।

এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম হত্যা মামলায় সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর মধ্যে একজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার রাতের অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এমন আসামীও রয়েছে।

গত ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামী করে একটা হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

মামলার প্রধান আসামী করা হয় সালামের প্রধান প্রতিপক্ষ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews