1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন

  • রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন দুজন আওয়ামী লীগ নেতা। হত্যার পর শিবগঞ্জ অথবা জেলার কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। 

তবে ঘটনার ৯ দিন পর মানববন্ধন করে খুনিদের বিচার দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

শনিবার (৬ জুলাই) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এর আগে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন।

রাতের অন্ধকারে রাণীহাটি গুচ্ছ গ্রামের পাশে ফাঁকা মাঠে সন্ত্রাসীরা তাঁদের হাতবোমা মেরে গুলি ও কুপিয়ে হত্যা করে। 

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ তুলে বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি আব্দুস সালামকে পূর্বের হত্যা মামলা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে বলেন। সেই আশ্বাস দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানান তিনি।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় আরও খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রধান আসামি বিএনপি নেতা আশরাফ ও তাঁর বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

তিনি বলেন, মামলা তুলে নিতে আব্দুস সালামের বোনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদেরও তিনি আইনের আওতায় আনার দাবি করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, নয়ালাভাঙ্গা সন্ত্রাসের জনপদ হিসেবে সর্বমহলে পরিচিত।

অথচ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নজর নেই। প্রশাসনের সঠিক নজরদারি থাকলে একসঙ্গে দুজন আওয়ামী লীগ নেতাকে খুন হতে হতো না।

এর আগেও সেখানে দিন-দুপুরে আশরাফ বাহিনীর হাতে আওয়ামী লীগ নেতা–কর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের কোনো বিচার হয়নি। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচার দাবি করছি। বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও নিহত দুই পরিবারের সদস্যরা।

সালাম ও মতিন হত্যার পরদিন ২৮ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসি বেগম। মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ

 আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও শিবগঞ্জ থানা-পুলিশ প্রধান আসামি আশরাফের স্ত্রীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মামলার পলাতক আসামিদের ধরতে নিরলস কাজ করছে জেলা পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও তৎপর রয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews