1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে রিকশা-অটোরিকশা চালকদের অবরোধ

  • শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে রিকশা-অটোরিকশা চালকদের অবরোধ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস : 

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে রিকশা ও অটোরিকশার টোল অতিরিক্ত আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকেরা। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ওপর নির্মিত সেতুর টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখায় সেতু দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

অবরোধের বিষয় নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান। তিনি বলেন, টোলঘরের কাছে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

রিকশাচালকদের অভিযোগ, যাত্রীবিহীন রিকশা-অটোরিকশাচালকদের কাছ থেকে আগে টোল নেওয়া হতো না। মালামাল ও মানুষ পারাপারের সময় ৫ টাকা নেওয়া হতো। অথচ বর্তমান ইজারাদারের লোকজন ৫ টাকার পরিবর্তে ১০ টাকা জোর করে আদায় করছেন। এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করা হয়।

এ বিষয়ে জানতে টোল ইজারাদার হাম্মাদ আলীর মোবাইল ফোনে কল করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি খুদেবার্তা পাঠানো হলেও তাতে সাড়া দেননি তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews