1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।আদালতের পাবলিক প্রসিকিউটরর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত আমজাদের ছেলে জাক্কার (৩৭), একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী (৪০) ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল (৩৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন ভোলাহাট উপজেলার মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৪৫)। ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ ঘটনার পরদিন ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের মেয়ে শারাবনী বেগম। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে তিন আসামির উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এ রায় দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews