1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় পুলিশের অভিযানে আরও ৪ আসামি গ্রেফতার

  • সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় পুলিশের অভিযানে আরও ৪ আসামি গ্রেফতার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ জোড়া খুনের আলোচিত ঘটনায় পুলিশের যৌথ অভিযানে আরও চার জন গ্রেপ্তার হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই মামলায় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয় জনে।

গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ থানার হরিনগর-স্কুলপাড়া গ্রামের আখতারুজ্জামান ওরফে ফুটু হুজুরের ছেলে উসমান আলী (২১), নামো-সুন্দরপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ওরফে বাবু ঝাপড়া (৪৫), একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে মো. রুহুল আমিন ঝাপড়া (৪৫) এবং মোহাম্মদ তাবজুর হোসেনের ছেলে মো. আব্দুল মান্নান (৪২)।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, এর নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার-ফোর্স ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনার পর থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। 

এরই পরিপ্রেক্ষিতে জেলার শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও নাচোল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমীন ঝাপড়া মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ০১ জন আসামি ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।এর আগে শুক্রবার (২৮ জুন) এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি কলেজ মোড় গুচ্ছ গ্রামের একটি মাঠে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অতর্কিত হামলায় খুন হন জেলা পরিষদের সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সালাম ও তার সহযোগী আব্দুল মতিন।

হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews