1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী কে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী কে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলাম মনিরুলের বিরুদ্ধে। রোববার (৩০ জুন) সকাল ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী মাইনুল ইসলাম মনিরুলকে আটক করেছে পুলিশ।

নিহত শিরিন বেগমের জামাই দেলওয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মাইনুল ওরফে মনিরুল তার স্ত্রী শিরিন বেগমকে দেশীর অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা ছুটে এসে শিরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যান তিনি।

এদিকে মাইনুল ওরফে মনিরুলকে এলাকাবাসী আটকে রেখে শিবগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews