চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “উদ্দীপন” এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ এর সহযোগিতায় কৈশোর মেলা-২০২৪ এর ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের সম্মাননা ও মেন্টরদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) বেলা ১২ টায় জগন্নাথপুর উদ্দীপন অফিস সংলগ্ন মাঠে উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা ভেটেনারি সার্জন আবু ফেরদৌস। আরও উপস্থিত ছিলেন,
এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ আহসান হাবিব, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, রানিহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা পুর্ববত্তী কৈশোর মেলায় প্রদর্শিত রানিহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্ভাবনী কর্ণার সহ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানটি মোঃ সেনারুল ইসলামের সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাদাৎ হোসেন।





Leave a Reply