1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে রয়েছে উরুগুয়ে। বলিভিয়াকে ৫-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করে, টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

শুক্রবার (২৮ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে উরুগুয়ে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দারুণ সুযোগ নষ্ট হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। গোলবারের উপর দিয়ে চলে যায় ডারউইন নুনেজের হেড।

প্রথম গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন পাকুন্দো পেলিস্ত্রি। রোনাল্ড আরাউহোর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তরুণ এই উইঙ্গার ।

ম্যাচের ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বলিভিয়া। কিন্তু ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০ করে, সেই চেষ্টা নস্যাৎ করে দেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।

দে লা ক্রুজের ক্রস থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।ম্যাচের ৮১তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পর ৮৯তম মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রদ্রিগো বেনতানচুর।

এই জয়ের পর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করতে পারলেই গ্রুপ সেরা হবে, মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews