1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে দূর্বৃত্তের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২, আহত-১

  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দূর্বৃত্তের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২, আহত-১

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদের সদস্য ও শিক্ষকসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধার পর শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মৃত এন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম (৫২)।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য। অপরজন হলেন শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মতিন। তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

হামলার প্রত্যক্ষদর্শী রহিম বাদশা বলেন, (জেলা পরিষদ সদস্য) সালাম লিডার, মতিন মাস্টারসহ কয়েকজন মিলে আমরা কলেজমোড় গুচ্ছ গ্রাম এলাকায় বসে  আড্ডা দিচ্ছিলাম।

এশার নামাজের সময় পশ্চিম দিক থেকে ২০ থেকে ২৫ জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় তারা বোমা ছুড়ে ও গুলি চালায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো ছাইদুল হাসান বলেন, জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ কয়েকজন রানিহাটি কলেজ মোড় এলাকায় বসে ছিলেন। এই সময় তাদের উপর হামলা চালানো হয়।

ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান এবং মতিন মাস্টারকে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বর্তমানে ঘটনাস্থলসহ আশে পাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে গত ২৪ মার্চ রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা

পরিষদের সদস্য ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews