1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

নবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৫ জুন) কলেজ ক্যাম্পাসে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন ডলারের সভাপতিত্বে ও শিক্ষক রায়হানুল মুনিরুল ইসলাম ও  সামসুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। 

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, সদস্য রাইহানুল ইসলাম লুনা, আসরাফুল আম্বিয়া সাগর, ডাঃ মাহফুজ রায়হান, ডাঃ মোঃ আব্দুস সামাদ প্রমূখ। আলোচনা শেষে কলেজের কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, অধ্যক্ষ বলেন, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি। কিন্তু তোমাদের ভবিষ্যত রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে। তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। 

বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ওদুদ বলেন, এই কলেজে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। 

সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। সেটি রোধ করে লিখাপড়া ভালোভাবে করতে হবে। তোমরাই ভবিষ্যতে লিখাপড়া করে অনেক বড় হয়ে আমাদের মূখ উজ্জ্বল করবে।

বিশেষ অতিথি বলেন, আমি টাউন হাই স্কুলের ছাত্র ছিলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি। তারপরও নিজ চেষ্টায় ভালো রেজাল্ট করে ভালো কলেজে গিয়ে এক নং ছাত্র হিসেবে প্রমান করেছি।

 লিখালিখি করেছি মনোযোগ দিয়ে, ঐকান্তিক প্রচেষ্টায় আমার লিখা সিলেবাসে সুযোগ হয়েছে। তাই  বলি তোমরা  বিশ্বাস রেখে অধ্যাবসায় করো, সাফল্য তোমাদের দ্বারপ্রান্তে আসবে ইনশাআল্লাহ।

কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান অন্য বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews