1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ

  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ হকি দল। গতকাল ফাইনালে চীনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

সোমবার (২৪ জুন) সিঙ্গাপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইনসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায় বাংলাদেশ নারী ও পুরুষ জুনিয়র হকি দল। হকির ইতিহাসে প্রথমবারের মতো নারী-পুরুষ দুই দল এক সঙ্গে খেলতে গিয়েই দুর্দান্ত ফলাফল করেছে। যা হকি ফেডারেশনের বিশেষ অর্জন।

হকি ফেডারেশনের নতুন সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান দলকে বরণ করতে ছুটে গিয়েছিলেন বিমানবন্দরে। খেলোয়াড়দের গলায় ফুলের মালা ও মিষ্টি মুখে বেশ আনন্দঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দরে।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই হকিতে এই সাফল্য। দলের এমন সাফল্য নিয়ে হাসান মাহমুদ বলেন, আমার জন্য এটা অনেকটা উপহারস্বরুপ। ভবিষ্যতে হকিকে যেন এগিয়ে নিতে পারি তা উদ্বুদ্ধ করেছে। আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে।

বাংলাদেশের হকির অন্যতম সমস্যা আর্থিক পৃষ্ঠপোষকতা। এমন সাফল্যের পর পৃষ্ঠপোষকরা হকিতে এগিয়ে আসবে এমন আশাও ব্যক্ত করেছেন সভাপতি।

এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় প্রাপ্তি নারী হকি দলের জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ। নারী দলকে আলাদাভাবে অনুপ্রাণিত করেছেন সভাপতি। এমনটাই জানালেন নারী দলের ম্যানেজার ও ফেডারেশনের সদস্য তারিকউজ্জামান নান্নু।

তিনি বলেন, সভাপতি মহোদয় নারী হকি দলকে আলাদাভাবে উদ্দীপনামূলক মন্তব্য প্রদান করেছেন। নারী খেলোয়াড়রা যেন নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলনের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews