চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যামের পাশ থেকে মোবাশ্বির ওরফে রাব্বিল (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। রাব্বিল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফর আলী।
এদিকে ভোলাহাটে মো.আব্দুল্লাহ (২০) নামে আরেক তরুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই তরুন উপজেলার কাশ্মীরপাড়ার মো.হাসান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকতারা।সদর মডেল থানার ওসি মেহেদি হাসান জানান, সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে পানিতে শিশু মোবাশ্বির ওরফে রাব্বিলের মরদেহ ভাঁসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।অপরদিকে, ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, খালার বাড়ি কাশিয়াবোনায় থাকতো তরুন আব্দুল্লাহ। গত রাতে হঠাৎ বাড়ি হতে বেরিয়ে আর ফিরে আসেনি।
সকালে একই এলাকার একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান।

Leave a Reply