1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সৌদি প্রধানমন্ত্রী হলেন মুহাম্মদ বিন সালমান

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আলজাজিরা জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের আদেশে এটি জানিয়েছেন বাদশাহ। রাজকীয় আদেশটি মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ বিন সালমান আগে থেকেই সৌদি আরবের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সৌদি আরবের সরকারের নেতা হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি।

বাদশাহ তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। সৌদি আরবের ক্ষমতা কাঠামোয় রদবদলের ডিক্রিতে নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন সালমান বিন আবদুল আজিজ।

ডিক্রিতে বলা হয়েছে, এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মুহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল থাকবেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহ নিজেই ধরে রাখতেন। রাজকীয় ফরমানে দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ অবশ্য উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ নিজেই সভাপতিত্ব করে যাবেন।

সূত্র : আলজাজিরা

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews