1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফুটবল বিশ্বকাপ ২০২৬শের দিনক্ষণ চূড়ান্ত, একদিনে ৬টি ম্যাচ

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ ২০২৬শের দিনক্ষণ চূড়ান্ত, একদিনে ৬টি ম্যাচ

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রথমবার বৃহৎ পরিসরে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে । এ ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ১০৪টির ম্যাচ অনুষ্ঠিত হবে। যা আগের আসরগুলোর চেয়ে অনেক বেশি।

আসন্ন টুর্নামেন্টে দল ও ম্যাচ সংখ্যা বাড়লেও আসরের সময় বাড়ছে না সেভাবে। যে কারণে একদিনে মাঠে গড়াতে পারে ৬টি ম্যাচও।

 ২৪, ২৫, ২৬ এবং ২৭ জুন এই কয়দিন ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো ১২ টি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে।

প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। সেখান থেকে গ্রুপের প্রথম দুই দল করে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। স্বাগতিক হওয়ার সুবাদে মেক্সিকো ‘এ’ জোন, কানাডা ‘বি’ ও যুক্তরাষ্ট্র ‘ডি’তে পড়েছে।

বিশ্বকাপের গ্রুপপর্ব চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে।

মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।

পরবর্তীতে শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন।

দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই। মায়ামিতে ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews