চাঁপাইনবাবগঞ্জ জেলা এসএসসি ১৯৮৬ ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) দিনব্যাপী এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জেলা ৮৬ ব্যাচের সভাপতি জাবেদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু। ১৯৮৬ ব্যাচের পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয় কয়েকজনকে ।
ঈদের তৃতীয় দিন সকাল থেকেই সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। ঐতিহ্যবাহী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো দিনকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত।
প্রাণের নিজ নিজ উচ্চ বিদ্যালয়ের মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই ছায়াতলে মিলিত হন।
জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী উদযাপন পরিষদের অন্যতম জেলা সভাপতি জাভেদ আকতার বলেন, ২৮ বছর পর স্কুলের ঊনবিংশ শতাব্দীর একটি ব্যাচ,
বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের তৃতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছি। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।
রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজন উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু। তিনি বলেন,
পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
উদ্বোধনের আগে ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণ করে দোয়া করা হয়।
মিলনমেলায় ছিল- সকালের নাস্তা সেরেই, নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় এসে শেষ হয়। এর পর কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলায়তের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব,
এতে জাতীয় সংগীত, ১৯৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় পর্ব, নতুন কার্যকরি পরিষদের অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক বক্তব্য, জিলাপি, লেবুচা, তেতুলচা, দুধচা পান, উপহার ব্যাগ প্রদান, মজার স্বাদে কলাই ডাল দিয়ে প্রীতিভোজ প্রভৃতি।
এ ছাড়া সকল সদস্যকে ক্যাপ, টিশার্ট, কাপ প্রদান, দেশের বিভিন্নভাবে কর্মক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা প্রদান, এছাড়াও সম্মাননা দেওয়া হয় ১৯৮৬ ব্যাচের সব শিক্ষার্থীবৃন্দকে।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে দিনভর। এই অনুষ্ঠানের আয়োজনের প্রধান ভূমিকা পালন করেন ৮৬ ব্যাচের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়া বিভিন্ন খেলা, র্র্যাফেল ড্র ও সান্ত্বনা সাহা, আতাউল্লাহ,
রনু, সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন শিল্পী দের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।





Leave a Reply