1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক কে কুপিয়ে হত্যা,আহত ৩, আটক ২

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক কে কুপিয়ে হত্যা,আহত ৩, আটক ২

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শালিসে বৈঠকে আব্দুল খালেক ওরফে টিংকু নামে এক যুবককে পিতার সামনে কপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় কপিয়ে আহত করা হয় বাবা ও ছোট ভাইকে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোররশিয়া-জয়নাল বিশ্বাসের টোলা গ্রামে।

নিহত আব্দুল খালেক ওরফে টিংকু একই গ্রামের তবজুল হকের ছেলে। আহতরা হল-তবজুল হক, তাঁর ছেলে আব্দুল মালেক। তবে আরেক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

নিহতের পিতা তবজুল হক জানান, নিজ জমি নিয়ে ভাই ও আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বিকেলে নিজ বাড়ীর সামনে শালিস বৈঠক ডাকা হয়। শালিসের মাঝেই মন্টু, মামুন, সুমন, আজিম হঠাৎ করেই দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক ওরফে টিংকু মারা যায়।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার অপরাধে আজিম ও আলো নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও যারা জড়িত তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews