1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উত্তর প্রদেশে দুই পাক ঘুরেও বিয়ে ভাঙলেন কনে

  • সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

অতিথি সমাগমের মধ্যে চলছিল বিয়ের অনুষ্ঠান। শুরু হয়ে গিয়েছিল সাত পাক ঘোরা। কিন্তু দুই পাক ঘোরার পরই মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান কনে। তিনি জানিয়ে যান, পাত্র বদল হয়েছে।

এ পাত্র মোটেও পছন্দ নয় তার। সে কারণে মাঝপথে বিয়ে ভেঙে দিলেন ভারতের উত্তর প্রদেশের কনে।গত বৃহস্পতিবার বিয়ের আসর বসেছিল উত্তর প্রদেশের এটাওয়ার ভারথানায়। রবি যাদবের সঙ্গে নীতা যাদবের সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল।

তাদের মালাবদলও হয়ে গিয়েছিল। সাত পাক শুরু হতেই বিপত্তি দেখা দেয়। দুই পাক ঘোরার পর থমকে যান কনে। বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান তিনি। কনের বাড়ির সদস্যরা ছয় ঘণ্টা ধরে বুঝিয়েও লাভ হয়নি। কনের জেদ ভাঙতে পারেননি তার পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে বাধ্য হন বরের বাড়ির লোকজন।

কনের অভিযোগ, বিয়ের আগে পাত্র হিসেবে অন্য একজনকে দেখানো হয়েছিল। কিন্তু বিয়ের আসরে সেই পাত্রকে নিয়ে যাওয়া হয়নি। বিয়ের পোশাকে যাকে হাজির করা হয়েছিল, তাকে মোটেও পছন্দ হয়নি কনের। তাই বিয়ে ভাঙলেন তিনি।

কনে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন পাত্র। তাদের দাবি, বিয়ের আগে মেয়েকে প্রচুর টাকার গহনা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে ভেঙে দিলেও তা ফেরত দেওয়া হয়নি। সেই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে হবু বর ও তার পরিবার।

তাদের দাবি, বিয়ে ভাঙায় সমাজে মুখ দেখাতে পারছেন না তারা। এই প্রতারণার প্রতিকার চেয়ে সরব উত্তর প্রদেশের যাদব পরিবার।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় হতে পারে ৯টা-৩টা

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews