সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী, র্র্যালি ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইসহাক এর সভাপতিত্বে এবং পুনর্মিলনী-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, প্রাক্তন শিক্ষক মোঃ মোজাম্মেল হক, মোঃ আতাউর রহমান, ২০০০ ব্যাচের ছাত্র বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জামাল উদ্দিন, সেনাবাহিনী রাসেল আহমেদ, ইমতিয়াজ উদ্দিন লাল, সুমন, রাসেল উদ্দিন, ইমরান, সিমপু, রুবেল, হারুন,
মইন মাষ্টার, আরিফ, জহির, জেম, নুপুর, জলি, লাভলী মাষ্টার, পারভীন, আলিয়া, তানজিলা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি প্রবীণ শিক্ষক আলহাজ্ব ইসহাক বলেন, এই অনুষ্ঠানটিতে আমরা এসএসসি ব্যাচ ২০০০ সালের শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ দুই যুগ পর একত্রিত হয়েছি। সকলে খুব উৎসাহী এবং আনন্দিত,
২০০০ ব্যাচের ছাত্রের পরিবারের সদস্যরা এসেছেন তারাও খুব আনন্দিত। তোমরা ভবিষ্যতে অন্যান্য ব্যাচের ছাত্ররা এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দর করে বড় পরিসরে আয়োজন করবে সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন আমি এই উচ্চ বিদ্যালয় তিল তিল করে গড়ে তুলেছিলাম, আজ তোমাদের পেয়ে, তোমাদের সফলতা দেখে নিজেকে ধন্য মনে করছি।
ছাত্র ড. মোঃ জামাল উদ্দিন বক্তব্যে বলেন, আমাদের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকমন্ডলী আমন্ত্রিত ছিলো।
যাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা নিজেদেরকে একটা ভালো পর্যায়ে নিতে পেরেছি। অন্যান্য ব্যাচ গুলোও যাতে এধরণের প্রোগ্রাম আয়োজন করে আমি সেজন্য তাদেরকে আহ্বান জানাবো।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট সাংবাদিক সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
বর্তমান কর্মরত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও এসএসসি ব্যাচ-২০০০ এর পক্ষ থেকে সকল শিক্ষকদের ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
আনন্দমূখর পরিবেশে মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে সমাপ্ত করা হয় এসএসসি ২০০০ ব্যাচের ঈদ পুনর্মিলনী।





Leave a Reply