যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে এবছর ১৬ টি ঈদগাহে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ
অনুষ্ঠিত হবে।
একাধিক সুত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিটি ঈদগাঁহে, মসজিদে চলছে শেষ প্রস্তুতি। ইউনিয়নের ১৬ টি ঈদের জামাতে ইমাম ব খতিব হিসেবে থাকবেন (সম্ভাব্য) সাত গ্রামের সম্মিলিত ঈদগাহ ময়দানে মাওলানা মোঃ রবিউল ইসলাম,
বারভাগ সম্মিলিত ঈদগাহ ময়দানে হাফেজ মাওঃ নাজমুল ইসলাম, ভিটাবল্লা বাজার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে মাওঃ মোঝ ফজলুল করিম, ভিটাবল্লা দক্ষিণপাড়া জামে মসজিদ ময়দানে হাফেজ মোঃ আঃ সামাদ,
ভিটাবল্লা দক্ষিণপাড়া (নতুন জামে মসজিদ) মাঠে হাফেজ মোঃ আমিনুর রহমান, জামদিয়া হাটখোলা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে মাওঃ মোঃ হাফিজুর রহমান,
দাতপুর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে মাওঃ মোঃ আঃ রশিদ, করিমপুর ঈদগাহ ময়দানে মাওঃ মোঃ মতিয়ার রহমান, আমুড়িয়া কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে মাওঃ মোঃ বায়জীত হোসেন,
জয়রামপুর ঈদগাঁহ ময়দানে মাওঃ মোঃ নাজিমউদ্দীন, তেঘরী পশ্চিমপাড়া দারুল কুরআন হাফেজী মাদ্রাসা ও এতিমখানা ঈদগাঁহ ময়দানে হাফেজ মোঃ আঃ জব্বার, তেঘরী পূর্বপাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাহ ময়দানে মসজিদের খতিব পড়াবেন, আদমপুর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে মাওঃ আঃ রউপ,৷
দক্ষিণপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে মাওঃ মোঃ বদর উদ্দিন, আমুড়িয়া দরবার শরিফ পীরবাড়ী ঈদগাহ ময়দানে মাওঃ মোঃ শামীম বিল্লাহ ও নব নির্মিত তেঘরী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা মোঃ বদরুজ্জামান খন্দকার।

Leave a Reply