1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশাল জয় আর্জেন্টিনার

  • শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

বিশাল জয় আর্জেন্টিনার

আগামী ২১ জুন পর্দা উঠছে কোপা আমেরিকার। লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আর্জেন্টিনা। এর আগে, মহাদেশীয় শিরোপার লড়াইয়ের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

শনিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফেড এক্সফিল্ডে গুয়াতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আলবেসেলেস্তেরা। আকাশি-নীল শিবিরের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনার প্রাণভ্রমরা লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

ম্যাচের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের ভুলে আত্মঘাতী গোল হজম করে আর্জেন্টিনা। তবে ম্যাচের ১২তম মিনিটে বিশ্বচ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিওনেল মেসি। ভুলে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়েতেমালার গোলরক্ষক। সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান বল।

এরপর ম্যাচের ৩৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। বক্সের ভেতর কার্বোনিকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় গুয়েতেমালা। পেনাল্টি শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এতে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্কালোনির শিষ্যরা। ম্যাচের ৬৮তম মিনিটে গুয়াতেমালা জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মার্টিনেজ। এই গোলে সহায়তা করেন মেসি।

এরপর ম্যাচের ৭৭তম মিনিটে বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews