1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সুখবর দিলেন স্কালোনি

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সুখবর দিলেন স্কালোনি

আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিয়েছেন লিওনেল স্কালোনি।।

শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা এবং গুয়াতেমালা। এই ম্যাচে শুরুর একাদশেই দেখা যাবে মেসিকে। এই তথ্য নিশ্চিত করেছেন কোচ স্কালোনি।

কারণ, কোপা আমেরিকা অভিযানের শুরু থেকে লিওনেল মেসিকে পেতে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। দলের সেরা ফুটবলারকে তাই বুঝেশুনে খেলাচ্ছেন কোচ। সবশেষ ম্যাচেই যেমন তারকা ফরোয়ার্ডকে নামানো হয়েছে বদলি হিসেবে।

তবে শেষ প্রস্তুতি ম্যাচে শুরু থেকে অধিনায়ককে খেলানোর পরিকল্পনা স্কালোনির। শুধু তাই নয়, আর্জেন্টিনা কোচ আশা করছেন, লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পুরোটা খেলবেন মেসি।

এবারের মৌসুমে অনেকটা সময় পেশির চোট ভুগিয়েছে মেসিকে। যার কারণে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। হ্যামস্ট্রিং চোটে আর্জেন্টিনার হয়েও গত মার্চে তিনি মাঠে নামতে পারেননি দুই ম্যাচে। তাকে ছাড়াই অবশ্য এল সালভাদর ও কোস্টা রিকাকে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।

তাই কোপা আমেরিকার আগে মেসিকে শেষবারের মতো পরখ করে নিতে চান স্কালোনি। শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

স্কালোনি বলেন, লিও ম্যাচের শুরু থেকেই খেলবে। আগের দিন সিদ্ধান্ত হয়েছিল যে, সে কয়েক মিনিট খেলবে। আমরা ইতোমধ্যে তাকে খেলানো নিয়ে কথা বলেছি। সে কেমন অনুভব করছে, এর ওপর ভিত্তি করে আমরা দেখব তাকে কতক্ষণ খেলানো যায়। সে যদি পুরো ম্যাচ খেলতে পারে, তাহলে আরও ভালো।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই তার কাছ থেকে একই জিনিস প্রত্যাশা করি। সে ফুটবল খেলুক, সতীর্থদের সঙ্গে মেলামেশা করুক এবং নিজের মতো থাকুক। মাঠে শেষ পর্যন্ত আমাদের যা দরকার তা হলো, সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে। আমরা যে দলকে মাঠে নামাচ্ছি, তাদের সঙ্গে সে যেন স্বচ্ছন্দ থাকে।

আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews