1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তানজিদ তামিমের বুদ্ধির প্রশংসায় আইসিসি

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

তানজিদ তামিমের বুদ্ধির প্রশংসায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে শান্ত-লিটনদের ব্যর্থতার পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন ওপেনার তানজিদ তামিম। সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় তার প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বৃহস্পতিবার (১৩ জুন) ব্যাট করতে নেমে পাওয়ার প্লের তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় এই তামিমের হেলমেটে। সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান ব্যাটার।

তানজিদের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসি। হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি।ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।

তানজিদের প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভূত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত।

ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম।

আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে।‘কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে।

এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।’

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews