চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৮০টি গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল বুধবার (১২ জুন) বিকেল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্যোশ্যে ছেড়ে যায়। প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন থেকে ২নং প্লাটফর্মে বিকেল ৪ টা থেকে ওয়াগনে গরু ওঠানো শুরু করা হয়।
হাসানুল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাসানুল বান্না জানান, গতবারের মত এবারো ক্যাটেল ট্রেনে ২০টি করে গরু পাঠানো হলো। প্রতিটি গরুর জন্য ভাড়া নেয়া হয়েছে ৭শ’ ৭৩ টাকা ৫০ পয়সা। টাকা সাশ্রয়ের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে গরুগুলো বহন করা যায়। সড়কে ঝুঁকির চেয়ে সহজ বাহন হিসেবে ট্রেনকে বেছে নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ষ্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনের সাথে সংযুক্ত হয়ে এ ক্যাটল ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ৪টি ওয়াগনে ৮০টি গরু ও ২টি ছাগল পরিবহন করা হয়।
এসব পশু পরিবহন করে রেলওয়ের আয় হয়েছে ৬১ হাজার ৮৮০ টাকা। প্রতিটি গরু বহনে ৭৭৩ টাকা ৫০ পয়সা এবং ছাগল বহনে ৩৮৬ টাকা করে নেয়া হয়েছে।
গতবারের মত এবারও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যপক সাড়া পাওয়া গেছে। এতে করে ট্রেনে পশু পরিবহনে খামারিদের উৎসাহ বাড়বে বলে মনে করেন তিনি। রেলের আয় হয়েছে ৬১ হাজার ৮৮০ টাকা।

Leave a Reply