1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৪টি স্বর্ণের বার সহ ১ জনকে আটক করেছে বিজিবি

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৪টি স্বর্ণের বার সহ ১ জনকে আটক করেছে বিজিবি 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১০ জুন) সকালে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ভারত যাওয়ার পথে ৪টি স্বর্ণের বারসহ মাসুম মাদবর (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করে বিজিবির একটি চৌকস দল।

আটক মাসুম শরীয়তপুর জেলার সদর উপজেলার পূর্ব সারেঙ্গা গ্রামের মৃত আজিজুল হক মাদবরের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যগণ ও কাস্টমস সদস্য অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করা হয়।

একপর্যায়ে পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিক মো. মাসুম মাদবরকে সন্দেহ হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্য,

কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কায়দায় বহনকৃত ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তার মলদ্বারের ভেতর হতে আরো ২টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়।

স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ৪টি স্বর্ণের বারের ওজন ৪৬৬.৬৬ গ্রাম ও যার মূল্য ৪৪ লক্ষ টাকা। শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews