1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ ভালোই যাচ্ছে বাংলাদেশের

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ ভালোই যাচ্ছে বাংলাদেশের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ ভালোই যাচ্ছে বাংলাদেশের। ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে গ্রুপ ডি’তে টাইগারদের সামনে এখনও দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জয়ের ধারায় থাকলে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৈশ্বিক এই মহারণের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে ৪ রানে হেরেছে টাইগাররা। তাই এখনও সুপার এইটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অন্যদিকে টানা তিন জয়ে এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বাকি একটি জায়গার জন্য গ্রুপের অন্য দলগুলো লড়াই করবে। এই দৌড়ে বেশ ভালোভাবেই ঠিক আছে বাংলাদেশ ও ডাচরা।

এদিকে সুপার এইটে ওঠতে সহজ সমীকরণ বাংলাদেশের। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে প্রোটিয়ারা জয়ী হওয়ায় এবং এই দুই দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ

শেষ হয়ে যাওয়ায় গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডসকে হারালেই সরাসরি সুপার এইটে যাবে টাইগাররা। তবে যেকোনো একটি ম্যাচে হারলেই যদি কিন্তুর সমীকরণে নির্ভর করতে হবে শান্ত-সাকিবদের।

যদি কোনো কারণে বাংলাদেশ নিজেদের যেকোনো একটি ম্যাচে হেরে যায় এবং শ্রীলঙ্কা নিজেদের বাকি দুই ম্যাচেই জিতে যায়, তাহলে নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সেদিক থেকেও অবশ্য বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ।

তবে নিশ্চয়ই সমীকরণের মারপ্যাঁচে পড়তে চাইবে না চণ্ডিকা হাথুরুসিংহের দল। শেষ দুটি ম্যাচ জয় দিয়ে রাঙিয়েই গ্রুপ-ডি’র দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করতে চাইবে টাইগাররা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews