1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ওসি মিন্টুসহ সাত পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন, অতঃপর বদলী

  • রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ওসি মিন্টুসহ সাত পুলিশের  বিরুদ্ধে আদালতে মামলার আবেদন, অতঃপর বদলী

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান, চারজন এস আই, দুইজন কনস্টেবলসহ মোট ১১জনকে বিবাদী করে থানা হেফাজতে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে জান্নাতুল ফেরদাউস নামে এক নারী আদালতে মামলার আবেদন করেছেন।

নির্যাতনের শিকার তৌফিকুল ইসলাম বাদীর স্বামী।মামলার নথী সুত্রে ও বাদীর বক্তব্যে জানা যায়,

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কাইঠাপাড়া থেকে গ্রেপ্তারের পর মো. তৌফিকুল ইসলামকে বিবাদীরা থানার এক কক্ষে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এই অভিযোগে জান্নাতুল ফেরদাউস আদালতে মামলার আবেদন করেছেন। 

আবেদনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন, দারেস আলী, আজিম, সহকারি উপপরিদর্শক (এএসআই) আনোয়ারসহ ১১জনকে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক, আবেদনকারী জান্নাতুল ফেরদাউসের আবেদন গ্রহণ করেন। শুনানি শেষে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন আদালত। বাদীর আইনজীবী মো. তোহরুল ইসলাম (পিন্টু) এ তথ্য নিশ্চিত করেন। 

অভিযোগে বলা হয়, গত ১৩ই এপ্রিল সকালে সাড়ে ১০টার দিকে ভিকটিম তৌফিকুল ইসলামকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে বাড়ি থেকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশের একটি দল।

গ্রেপ্তার করার সাথে সাথেই এসআই কবিরের নেতৃত্বে অন্য আসামিরা তৌফিকুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। নিষেধ করলে তার মা ও বাদী স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ফেলে দেয়।

এতে দুজনেই জখম হন। পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে অমানবিক ভাবে লাথি-কিল, ঘুষি মারতে থাকে এবং বলে যে, থানায় চল তোকে জীবনের মত শেষ করে ফেলবো। থানায় নেয়ার পর ওসি মিন্টু রহমান হুকুম দিয়ে বলে তাকে আমাদের গোপন ঘরে নিয়ে যা, অর্থাৎ টর্চার সেলে নিয়ে যা।

হুকুম পাওয়ার পর এসআই কবিরসহ ৫-৬ জন মারতে মারতে থানার ভিতর টর্চার সেল নামক ঘরে নিয়ে যায়। এ সময় ভিকটিমের বাম পায়ের বাশিতে আঘাত করে ভেঙে ফেলে। পরে তাকে আদালতে চালান করে।

ওই দিনই তাকে জামিন দেয় আদালত। জামিন পাওয়ার পর ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসক তার পায়ের এক্স-রে করার পর জানা যায় বাম পায়ের হাড় ভেঙে গেছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. তোহরুল ইসলাম (পিন্টু) বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা হেফাজতে মো. তৌফিকুল ইসলাম নামে এক যুবককে পুলিশি হেফাজতে নির্যাতন করা হয়।

এ ঘটনায় তৌফিকুল ইসলামের স্ত্রী বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজস আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলার আবেদন করেছেন। বাদী আদালতে বক্তব্য শ্রবণ করেন।

শুনানি শেষে মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত। এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, যাকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তিনি গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। নির্যাতনের অভিযোগ মিথ্যা। আদালতের মামলার আবেদনের বিষয়টি জানতে পারার পর আমরা বাদির সঙ্গে কথা বলেছি।

বাদি মামলা প্রত্যাহার করে নিবে।উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সম্প্রতি সিলেট রেঞ্জে বদলী হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews