1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনঃ বিক্ষোভ

  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনঃ বিক্ষোভ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের জনৈক নেতা সাইফুল ইসলাম নিলু কতৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি নিক্সন চৌধুরী সমর্থিত নেতা- কর্মীরা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি ফরিদপুরে প্রেসক্লাবে এক সভায় অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু মাননীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরীকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যদি ৩ দিনের মধ্যে নিলু তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফরিদপুর শহরে গিয়ে প্রতিবাদ করা হবে।যেখানে নিলু সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।ফাইজুর রহমান আরও বলেন, এমপি নিক্সন চৌধুরী কোথায় আর নিলু কোথায়?

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,নিলু পাগলাকে পাগলা গারদে ভরা হবে। তিনি বলেন,এমপি নিক্সন চৌধুরী পাহাড় সমতুল্য আর কোথায় নিলু। তিনি বলেন, নিলু মিয়া কাকে নিয়ে মন্তব্য করেন? আপনি কি তার সমকক্ষ? তিনি আল্টিমেটাম দিয়ে বলেন,নিলু যদি তার বক্তব্য প্রত্যাহার না করে আমাদের নেতা- কর্মীদের নিয়ে ফরিদপুর গিয়ে তাকে যেখানে পাওয়া যাবে প্রতিরোধ করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলমগীর মাতুব্বর, খোকন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, পৌরসভার প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী,যুবলীগ নেতা ওমর ফারুক হবি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল সমাবেশ করে।মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে নানা শ্লোগান দিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews