সাহসী সাংবাদিকতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড” পেয়েছেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
শুক্রবার বিকালে (০৭ জুন) ঢাকার সেগুনবাগিচাস্ত কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে “আদর্শ জতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা গুণীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, অদম্য সাহসী সাংবাদিকতা শ্রেণিতে সাংবাদিক অপু’কে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে।

ফয়সাল আজম অপু ছাড়াও কয়েকজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিকে নিজ নিজ অঙ্গনে বিশেষ অবদানের জন্য বছরের সেরা হিসেবে এ্যাওয়ার্ড দেন।সংস্থাটি এশিয়া মহাদেশের ৪৯টি সার্বভৌম দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক ঘোষণায় জানিয়েছে, পুরস্কারের জন্য অনেক মেধাবী ও সাহসী সাংবাদিকের নাম প্রস্তাব করা হয়েছিল।স্বাগত বক্তব্যে, সংস্থাটির মহাসচিব এম এইচ আরমান চৌধুরী জানায়, ‘আমরা দেখেছি, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন অবিশ্বাস্য চাপের মুখোমুখি।
বিশ্বসহ দেশব্যাপী সাংবাদিকদের সততা দেখে আমরা মূগ্ধ, বিস্মিত, যারা চাপ সত্ত্বেও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে (ফয়সাল আজম অপু) “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড” দিতে পেরে গর্বিত।
অপু’কে কেন এই পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় সংস্থা ‘টি বলেছে, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও তিনি জনগণের তথ্য অধিকার সমুন্নত রাখতে সাহসী ভূমিকা পালন করছেন।’
পুরস্কারের জুরিরা বলেন, ‘স্বাধীন সাংবাদিকরা কীভাবে জনগণের জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করে এবং গণতন্ত্র রক্ষায় এবং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে অবদান রাখে তার একটি ভালো ও জ্বলন্ত উদাহরণ প্রথিতযশা, সাহসী, বরেণ্য সাংবাদিক ফয়সাল আজম অপু।’
সাংবাদিক ফয়সাল আজম অপু সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাজারো সাংবাদিকের ভীড়ে আমার কাজের মূল্যায়ন করাই ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও একটি অর্জন, আমার প্রাপ্তির খাতায় যুক্ত হলো- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪।

বাংলাদেশে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, মনোনীত হয়েছি, এটি আমার জন্য বড় পাওয়া এবং সত্যি এটি আমার আনন্দের বিযয়। তবে এই আনন্দ ও সন্মান শুধু আমার একার নয়, আমার সহযোগী, শুভাকাঙ্ক্ষী, নিউজের ভক্ত, ভালোবাসার মানুষ গুলোর!
এই অর্জন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে শক্তি, সাহস, স্পৃহা বাড়িয়ে দিলো আরও একধাপ ও শতকোটি গুণ। সকলের নিকট দোয়া কামনা করি।
উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম মজিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোখলেস উর রহমান, সাবেক সচিব বিকর্ণ কুমার যোষ, ডিসেন্টক্যাফ বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান মোঃ শোয়াইবুর হোসেন আদেল, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মোঃ মনির হোসেন প্রমূখ।
এছাড়া উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, স্বাগত বক্তব্য দেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম, গোলাম ফারুক মজনু।

Leave a Reply