1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা ও তা নিষ্পত্তি হলে সাংবাদিকদের হয়রানি কমবে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে আইন পাস হবে।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। 

এসময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে সাংবাদিকদের অনেক মামলা প্রেস কাউন্সিলে না হয়ে আদালতে হচ্ছে। এতে সাংবাদিকদের হয়রানি হয়।

সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট ও নীতি নিয়ে প্রেস কাউন্সিলে বিচার হওয়া উচিত মনে করলে তাদেরই এনিয়ে দাবি তুলতে হবে। সাংবাদিকদের নামে হওয়া মামলায় গ্রেপ্তারের আগে প্রেস কাউন্সিলের অনুমতির আইন করতে পারলেও অনেক হয়রানি কমবে।

এটা হলে রাত ১২টার সময় সাংবাদিকদের গ্রেপ্তার হতে হবে না।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সংক্ষুব্ধ ব্যক্তির মামলায় আদালতের নির্দেশে সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি বেআইনি নয়। তবে এতে স্বনামধন্য সাংবাদিকদের অপমান হতে হয়।

আমরা চাই, এটা বন্ধ হোক। বন্ধ হলে সাংবাদিকদের মানসম্মান ক্ষুণ্ন হয় না। প্রেস কাউন্সিলের অনুমতি সাপেক্ষে গ্রেপ্তারের আইন পাস হলে হয়রানি থেকে সাংবাদিকদের রক্ষা মিলবে।

বর্তমানে যে কোনো ব্যক্তির দায়ের করা মামলায় যদি সাংবাদিক দোষী প্রমাণিত হন, সে ক্ষেত্রে তিরস্কার করার ক্ষমতা রয়েছে আমাদের।  

তিনি আরও বলেন, সাংবাদিকদের নামে হওয়া মামলায় জরিমানা করার ক্ষমতা দিয়ে আইন পাস হচ্ছে শিগগিরই। প্রেস কাউন্সিলে জরিমানার ক্ষমতা দেওয়া থাকলে সংক্ষুদ্ধ ব্যক্তিদের প্রেস কাউন্সিলে মামলার সংখ্যা বাড়বে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ সহ অনেকে।

কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews