1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দর্শকের অনুরোধে নতুন গান গেয়েছি : হিরো আলম

  • সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে লড়বেন হিরো আলম

বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার। আর তাই তো দেশ কিংবা বিদেশ যেখানেই হোক না কেন নেটদুনিয়ায় তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন হিরো আলম। এর আগে তিনি একের পর এক চমক দিয়েছেন ভাইরাল গান নিজের কণ্ঠে গেয়ে।

এবার তিনি হাজির হয়েছেন ঈদুল আজহায় বর্তমান সময়ের মডেল রিয়া মনিকে নিয়ে। ‘জানি তুই শুধু আমার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

প্রকাশিত এই গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। তাই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভক্তদের নতুন গান উপহার দিলাম। এই গানের মাধ্যমে এখন নতুন লুকে আমাকে দেখা যাবে। তবে অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে।’

তিনি আরও বলেন, ‘তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

শনিবার (৯ জুলাই) হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন না পার হতেই গানটির হাজার হাজার ভিউ হয়েছে। যা এখন ভাইরাল হওয়ার পথে।

সুত্র আর টিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews