1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোদির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোদির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয়

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে আজ মঙ্গলবার (৪ জুন) । সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে এদিন সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় ভোট গণনা পর্ব। এর আগে বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ জয়ের আভাস মিললেও, পাশার দান উল্টে যেতে শুরু করে ভোট গণনার দুই ঘণ্টা পেরুতেই।

প্রকৃত ফলাফলে চমক দেখিয়ে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এমনকি দুপুর গড়াতে গড়াতে এবার সংশয় দেখা দিয়েছে এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নিয়েই।

৫৪৩ আসনের মধ্যে ৪শ’র বেশি আসন জয়ের স্লোগান নিয়ে যে প্রচারণা শুরু করেছিলেন মোদি, তা তো পূরণ হচ্ছেই না; বরং সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যে ২৭২ আসন দরকার তা পান কি না, এবার তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অবশ্য সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন জয়ের ব্যাপারটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে মোদির জোট এনডিএ’র। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সবশেষ তথ্য বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে কম-বেশি ২৯০টি আসনে।

এর মধ্যে একক দল হিসেবে বিজেপি এগিয়ে আছে ২৩৯টি আসনে। বিপরীতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩৫ আসনে। অলৌকিক কিছু না ঘটলে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে মোদির বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা শূন্যের কোঠাতেই।

এদিকে পশ্চিমবঙ্গে ফের একবার খেল দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। সবশেষ প্রাপ্ত ফল অনুযায়ী রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তার তৃণমূল কংগ্রেস। বিপরীতে মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর একটিতে এগিয়ে কংগ্রেস।

অন্যদিকে উত্তরপ্রদেশে আক্ষরিক অর্থে চমক দেখিয়ে চলেছে সমাজবাদী পার্টি। গত লোকসভা নির্বাচনে যে দলটি মাত্র পাঁচটি আসন পেয়েছিল, এবার তারাই কি না এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে ত্রিশের বেশি আসনে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন। এরপর মঙ্গলবার ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews