1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাষন্ড স্বামীর বটির কোপে স্ত্রী নিহত, ঘাতক স্বামী পলাতক

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯৮ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় পারিবারিক কলহের জেরে স্বামীর বটির উপর্যুপরি কোপে স্ত্রী খুন হয়েছেন।

ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুল ইসলাম (৪২) স্ত্রী রুনা বেগম (৩৫)কে হত্যা করে হাতের বটি নিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম রাজমিস্ত্রীর কাজের সুবাদে ১৮ বছর আগে বি-বাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং-কোনাঘাটা এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে রিনাকে বিয়ে করে। বিয়ের পর দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করাকালীন সময় মনিকা খাতুন (১৬), মনিফা খাতুন (১৪) ও ময়না খাতুন নামে ৩ কন্যার জন্ম দেন মনিরুল। তিন বছর আগে ৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে চলে আসে এবং বসবাস শুরু করে সে।

রোববার (২৫ সেপ্টেম্বর) স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এসময় স্বামী মনিরুল ইসলাম ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে স্ত্রী রিনাকে। স্থানীয়রা এগিয়ে গেলে বটির ভয় দেখিয়ে বাড়ির দেয়াল টপকে দৌড়ে পালিয়ে যায় স্বামী মনিরুল। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে ভাতিজি নুরজাহান, ভাতিজা জামাই ডলার ও বড় মেয়ে মনিকা স্থানীয়দের সহায়তায় রিমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ সয্যা হাসপাতালে নেয়। এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ীতে রিমার মৃত্যু হয়।

স্থানীয় প্রতিবেশী ও মনিরুলের ভাতিজা কাফি মিয়া জানান, রিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গেলে নিহতের স্বামী মনিরুল বটির ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বামী মনিরুল ইসলাম কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলেও জানান তিনি। এর আগেও একবার রিনার গলায় ছুড়িব আঘাত করেছিলো ঘাতক মনিরুল। মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেবার কোনো মামলা করেনি রিনা বেগম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews