1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনপন্থীদের সঙ্গে লন্ডনে পুলিশের সংঘর্ষ, ৪০ জন গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনপন্থীদের সঙ্গে লন্ডনে পুলিশের সংঘর্ষ, ৪০ জন গ্রেপ্তার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভকালে পুলিশ ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৪০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুজনের আঘাত তেমন গুরুতর না হলেও একজন মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন ফিলিস্তিনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

তবে কর্মসূচির অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

সংঘর্ষকালে পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছোড়েন কয়েকজন বিক্ষোভকারী। এতে আহত হন তিন পুলিশ সদস্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিঘ্নিত করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews