চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান সহ মোঃ হাসিম (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার (২৭ মে) রাতে সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া এলাকা থেকে তাকে ওয়ানশুটার গানসহ আটক করা হয়। আটককৃত যুবক, রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার নুর হাসানের ছেলে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। এসময় জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকায় অবস্থান করছে।
এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকস আভিজানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় নজরদারি শুরু করে। পরবর্তীতে উক্ত এলাকায় এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশীকালে তার শরীরের বিভিন্ন অংশ থেকে ওয়ানশুটার গান গুলো জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।





Leave a Reply