1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মতিহার থানা পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ গত কয়েকদিন থেকে মতিহার থানাধীন মিজানের মোড় নদীর ধার এলাকায় “সুমন স্টোর” নামে একটি মুদিখানার দোকানে গিয়ে মুদি ব্যবসায়ীকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তার দোকানে টাকা আবদার করতো।

 তাদের চাহিদা মতো টাকা দিতে না পাড়ায় “সুমন স্টোর” এর মালিক সুমন আলীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছে সুমনের পরিবার।

 আজ রবিবার একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের ছোট বোন ও শ্যামপুর (চরপাড়া) এলাকার আকবর আলীর মেয়ে সুমাইয়া।

সুমাইয়া বলেন, গত ২৫ মে ২০২৪ ইং তারিখে রাত্রী ১০টা ৫০মিনিটের সময় মতিহার থানা এলাকার তালাইমারী (পাওয়ার হাউজপাড়া) এলাকা থেকে এক মহিলা মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে মতিহার থানা পুলিশ। সেই মামলায় পলাতক হিসেবে ব্যবসায়ী সুমনকে দেখিয়ে মামলা করেছেন। 

মামলায় যে সময় উল্লেখ আছে সে সময় সুমন তার দেকানে ছিলো যার সি সি টিভি ফুটেজ ভুক্তভোগীদের কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি।

অভিযুক্ত পুলিশ সদস্যদের চাওয়া অর্থ দিতে না পারার কারনে আজ ব্যবসায়ী সুমনের নামে এমন মিথ্যা মামলা দিয়েছে এই পুলিশ সদস্যরা বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সুমনের মা বলেন,আপনাদের সংবাদ মাধ্যমে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলার বিষয়টি প্রকাশ করে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলাটি তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা জানি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন ভালো মানুষ।

 আমি তার কাছে আমার সন্তানের নামে হওয়া মিথ্যা মামলা তদন্ত পূর্বক প্রত্যাহারসহ মতিহার থানার এসআই সুনিরাম মুরমু ও এসআই আব্দুল রউফ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

 সংবাদ সম্মেলনে  সুমনের পিতা:আকবর আলী,মাতা: নুরবানু বেগম ও তার ছেলে,মেয়ে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মতিয়ার থানার এসআই সুনিরাম মুরমুকে ফোন দিলে তিনি থানায় গিয়ে কথা বলার জন্য বলেন এবং ফোনে কোন কথা বলবে না বলে ফোন কেটে দেয়। 

এছাড়াও মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মোবারক পারভেজ বলেন,তাদের কাছে যদি সে-রকম কোন সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এ ঘটনার সুস্থ তদন্ত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews