1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্পের বায়োপিকে প্রথম স্ত্রীকে ধর্ষণ!

  • রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ট্রাম্পের বায়োপিকে প্রথম স্ত্রীকে ধর্ষণ!

                                               হাকিকুল ইসলাম খোকন,সিনিয়ার প্রতিনিধি,বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। আর এর মাঝে কান ফিল্ম ফেস্টিভ্যালের একটি বায়োপিক যেন ছড়িয়ে পড়া আগুনে ঘি দেয়ার কাজ করল। 

এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক। সেখানে একটি দৃশ্যে দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প।

এই বায়োপিকের নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। আলি আব্বাসির পরিচালনায় নির্মিত ছবিটি ২০ মে দেখানো হয় কানে। এই সিনেমায় ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেন সেবাস্টিয়ান স্ট্যান। 

আর এই সিনেমায় ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করলেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা।ইভানা।

১৯৭৬ সালে ইভানার সাথে ট্রাম্পের দেখা হয়। আর ২০২২ সালে ইভানার মৃত্যু হয়। ট্রাম্পের সাথে ডিভোর্সের মামলা চলাকালীন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। পরে যদিও সেই অভিযোগ তুলে নেন।

জানা যায়, ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় দেখানো হয়েছে, ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই মার্কিন সাবেক প্রেসিডেন্টের হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। এমনকি, এই সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের লিঙ্গ শৈথিল্যেও।

আবার একটি দৃশ্যে দেখানো হয় চুল পড়ার জন্য লাইপোসাকশন ও সার্জারি করাচ্ছেন ট্রাম্প। সব মিলিয়ে বিতর্কে ভরা বায়োপিকখানা।এদিকে এই সিনেমা সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। 

সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছে। রেগে গিয়েছে ট্রাম্পের সমর্থকরাও। অবশ্য পরিচালক আলি আব্বাসির বক্তব্য, কোনো সিদ্ধান্ত নেয়া আগে দর্শক বা ট্রাম্পের সমর্থকরা যেন পুরো সিনেমাটি ভালো করে দেখে।

বিতর্কিত দৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে আলি আব্বাসি বলেন, ‘এই জিনিসগুলো তো সবার জানা। ইভানা নিজের জবানবন্দিতেই বলেছিলেন।’

তিনি আরো বলেন, ‘এই সিনেমা হলো কিভাবে ট্রাম্প একটু একটু করে নিজেকে সেইসব মানবিক সম্পর্ক থেকে দূরে রেখেছিল,

যা তাকে আজকের মানুষ করে তুলেছেন তা নিয়ে। আর ইভানা ও ট্রাম্পের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। ইভানা একসময় তার খুব কাছের ছিল।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews