1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন সাজ্জাদ হোসেন

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

তৃতীয় বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন সাজ্জাদ হোসেন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তর ও গুরুত্বপূর্ণ এই উপজেলার থানা এলাকায় মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমি সর্বদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় কাজ করি। এছাড়া আমি সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকি। মাদক ও অপরাধীদের কোন ছাড় নেই বলেও জানান তিনি। রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ার পুরস্কার আমাকে আরও ভালো কাজের প্রেরণা জোগাবে।

সম্মাননা’র বিষয়ে তিনি আরও বলেন, এই র্অজন আমার একার নয়, শিবগঞ্জ থানা পুলিশের প্রতিটি সদস্যের এবং শিবগঞ্জবাসির। এই রকম ভাল কাজের মূল্যায়নে কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে এবং থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সহ পুলিশ জনগণের বন্ধু এই শ্লোগান কে সামনে রেখে কাজ করবে বলে মনে করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম- পিপিএম ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে রাজশাহীর বাঘা থানায় ওসি থাকাকালীন সময় সাজ্জাদ হোসেন রাজশাহী রেঞ্জের দুই বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। এছাড়াও ইতোপূর্বেও তিনি বাঘা থানায় দায়িত্বকালীন সময় রাজশাহী জেলায় ১১ বার ও চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় থাকাকালীন ৭ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews