সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটক আসামীরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর থানার চর গোবিন্দপুর এলাকার মোঃ আজিজুল হকের ছেলে মোঃ এরশাদুল (৩৬) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





Leave a Reply