1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের সাফল্য, পৃথক অভিযানে অস্ত্র গুলি ও মাদক সহ আটক-৪

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি অভিযানে অস্ত্র-গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ১ম অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার উপর থেকে ১ টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি সহ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ১ জনকে সুকৌশলে আটক করে ডিবি পুলিশের একটি দল। আটককৃত হলো রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস (ভাটাপাড়া) এলাকার বাদশা আলীর ছেলে বাবলু (২৪)। ২য় অভিযানে একইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো পৌর এলাকার চাঁদলাই মহল্লার নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮) ও ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত জাকিরের ছেলে মোঃ আলী হোসেন (২৪)। অপরদিকে ৩য় অভিযানে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিশ্বরোড মোড়ের তামান্না হোটেলে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে ৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ১ জনকে হাতেনাতে আটক করে। আটককৃত হলো রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান রিয়ন (১৯)। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর বলিষ্ট নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এ সকল অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ সুত্রে জানা যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews