1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৩৭ হাজার ফুট উচ্চতায় কাঁপছিল বিমান, অত:পর.

  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

৩৭ হাজার ফুট উচ্চতায় কাঁপছিল বিমান, অত:পর..

লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় বিমানে থাকা একজন যাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পড়ে ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি।

মঙ্গলবার (২১ মে) এ ঘটনা ঘটে। এরপর বিমানটিতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি বিকাল ৩ট ৪৫ মিনিটে ব্যাংককের সুবর্ণাভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশেই ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে।

জরুরি অবতরণের পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং 777-300ER বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটিতে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি: নিহত ১, আহত ৩০ ফ্লাইট রাডারের তথ্য অনুসারে, প্রায় ১১ ঘণ্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছিল। এসময় বিমানটি হঠাৎ ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে ৩১ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

বিমানটিতে ঠিক কী ঘটেছিল তা জানতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের এক যাত্রীর সঙ্গে কথা বলেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তিনি রয়টার্সকে আকস্মিক ঝোড়োগতির বাতাসের সময় বিমানের ভেতরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে বিমানটির যাত্রী জাফরান আজমির বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে। ভয়ানকভাবে কাঁপতে থাকে। বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে, তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিটবেল পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল।

ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায়। তাদের মাথা উপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে বাড়ি খায়। কেউ কেউ উপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান। কেবিনের লাইট এবং মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সব কিছু ভেঙে যায়।

এদিকে থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ বলেছে, আহত যাত্রীদের উদ্ধারের পর ব্যাংককের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করাই মূল অগ্রাধিকার। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ব্যাঙ্কক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরই আহতদের চিকিৎসার জন্য সেখানে স্থানীয় হাসপাতাল থেকে মেডিকেল টিম ছুটে আসে।

সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, ঘটনার পর সুবর্ণাভূমি বিমানবন্দরের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। বিমানটি কী কারণে এমন ঝাঁকুনির কবলে পড়ল এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়।

মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিমানে এমন ভয়াবহ ঝাঁকুনি ও মৃত্যুর ঘটনা অহরহ ঘটেনা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews