1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার থেকে যোগাযোগ!

  • সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার থেকে যোগাযোগ!

ইরানের নির্বাহী বিষয়ক প্রেসিডেন্ট মোহসেন মানসুরি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ তার সঙ্গীদের বহনকারী পাহাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে দুই ব্যক্তি উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

রোববার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ খবর জানান।

মোহসেন মানসুরি জানান, হেলিকপ্টার থেকে ২ জনের যোগাযোগ করার অর্থ হলো এটি খুব খারাপভাবে বিধ্বস্ত হয়নি।

তিনি বলেন, রোববার আজারবাইজানে বাঁধ উদ্বোধনের পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্যরা তিনটি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তারবিজ শহরে যাচ্ছিলেন।

এরমধ্যে দুটি হেলিকপ্টার গন্তব্যে পৌঁছালেও; প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উড়াল দেওয়ার ৩০ মিনিট পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটির সঙ্গে অন্য দুটি হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নির্বাহী বিষয়ক প্রেসিডেন্ট আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হয়। এরপর প্রেসিডেন্টের হেলিকপ্টারে থাকা ২ জন উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। যার অর্থ, দুর্ঘটনাটি খুব বেশি গুরুতর ছিল না।

এছাড়া হেলিকপ্টারটি উদ্ধারকারীর শনাক্ত করতেও সমর্থ হয়।এদিকে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনাতে খবর প্রকাশের পর ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার উদ্ধার অভিযান এখনো চলছে। 

স্থানীয় কিছু সংবাদমাধ্যম বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার ‘অসমর্থিত’ তথ্য প্রকাশ করেছে। ফলে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন ও সন্ধান পাওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, প্রতিবেশী দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনও উদ্ধারে সহায়তার প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিমান বিধ্বস্তের খবর সম্পর্কে অবহিত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জরুরি স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তির প্রস্তাব দিয়েছে যাতে ইরানকে তল্লাশি অভিযানে সহায়তা করা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সব অনুষ্ঠান বন্ধ করে রাইসির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী এই নেতাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।

 অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews